বিজয় দিবসে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে বিজয় র্যালী ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন
সোনারগাঁও প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেবের পুত্র এরফান হোসেন দীপ।
১৬ ডিসেম্বর বুধবার সকালে বিজয় দিবস উপলক্ষে হাজারো নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালীর মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এরফান হোসেন দীপ বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা,বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন, দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের।
জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীদের যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নরনারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শ্রদ্ধায় স্মরণ করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ আনোয়ার হোসেন মেম্বার,মোঃ মনির হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা আনিসুর রহমান রবিন,রাজু সরকার,মোঃকবীর,বকুল,মামুন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রিদোয়ান ইসলাম,সোনারগাঁও থানা ছাত্রলীগ নেতা হাসানুর রহমান আবীর,শফিকুল ইসলাম শান্ত,ফয়সাল আহমেদ,
নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন খাঁন ওবায়েদ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি নাহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক আহাদুর রহমান রাহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত,
সোনারগাঁও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ সিয়াম,সাধারণ সম্পাদক মোঃ মামুন,
পিরোজপুর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ সেলিম,সাধারণ সম্পাদক হৃদয় খান,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন,
নয়াগাঁও ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাদল,সাংগঠনিক সম্পাদক সোহেল ভূইয়া,
জামপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা রাকিব ভূইয়া,
বারদী শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতা মেহেদী হাসান মূছা,রহমতুল্লাহ, মামুন,তকির,
সনমান্দি ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা মূছা,আরিফ,সাইফুল,সহ আরো অনেকেই

No comments