নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের রাইজারের আগুনে বসত ঘর পুড়ে ছাই
নারায়ণগঞ্জের
সোনারগাঁওয়ে গ্যাসের রাইজারের আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁও পৌরসভার
পুরাতন টিপরদী এলাকায় এ
ঘটনা ঘটে। বাড়ির
মালিকের দাবী সৃষ্ট আগুনে মালামালসহ বসত ঘর পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁও পৌরসভার
পুরাতন টিপরদী এলাকায় লাল চাঁনের বাড়ির গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। এসময় পাশ^বর্তী
জসিমের বসত ঘরে আগুন ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার
চেষ্টা চালায়। খবর পেয়ে
আদমজী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী
সহযোগিতায়
রাত দুইটায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে বিভিন্ন
মালামালসহ
বসত ঘর পুড়ে ছাই হয়েছে। বাড়ির মালিক জসিম বলেন, দূর্ঘটনায় এক
পা হারিয়ে গাড়িতে হেলপারের কাজ করে কোন
রকম জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। গ্যাসের
রাইজারের আগুনে বসত ঘর পুড়ে যাওয়ায় তার এখন খোলা আকাশের নিচে
রাত্রি
যাপন ছাড়া আর কিছুই করার নেই বলে কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয়
ব্যবসায়ী
হাবিবুর রহমান জানান, এক পা হারিয়ে
জীবন যুদ্ধে হার না মানা জসিমের বসত ঘর
পুড়ে যাওয়ায় তাকে খোলা আকাশের নিচে অবস্থান নিতে হয়েছে। এ
মুর্হুতে
এলাকার ভিত্তবানদের জসিমের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

No comments