তথ্য প্রযুক্তি

ads header

Breaking News

এবার রিক্সায় ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

পাহাড়ি ঢলে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে এবং দুর্গতদের ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার খালিয়াজুরি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে হেলিকপ্টার থেকে নেমে ডাক বাংলো পর্যন্ত রিকশায় চড়েন প্রধানমন্ত্রী।

এসময় তিনি রিকশায় বসে হাস্যোজ্জ্বলভাবে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন। কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়ে নাতনীদের সঙ্গে অটো ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। প্রধামন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক বিমান বাহিনীতে চাকরি পান।

No comments