তথ্য প্রযুক্তি

ads header

Breaking News

আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর বনানীতে চাঞ্চল্যকর দুই তরুণীকে গণধর্ষণের মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিকেলে ডিএমপির এ নির্দেশনা বিমানবন্দরে পৌঁছেছে। এর পর থেকে তৎপরতা বাড়িয়েছে ইমিগ্রেশন পুলিশ ।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, ‘তারা দেশের ভেতর আছে, পালিয়ে যায়নি। তারা দেশ ছেড়ে যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর পুলিশকে আগে থেকেই এ ব্যাপারে মৌখিকভাবে অবগত করা হয়েছে।’
বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা  বলেন, ‘আসামিদের ছবি, নাম-ঠিকানা ও নির্দেশনা পাওয়ার পর নড়েচড়ে বসেছে ইমিগ্রেশন পুলিশ। একই সঙ্গে আসামিরা নিজেদের চেহারা পরিবর্তন করে সম্ভাব্য যে রূপ ধারণ করতে পারে তার ছবিও দেওয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সরকারের সবগুলো গোয়েন্দা সংস্থাকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে আসামিদের শনাক্ত করতে। কোনোক্রমেই যেন তারা ইমিগ্রেশন পার হতে না পারে।’
আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘বিমানবন্দরের মতো সীমান্ত এলাকাতেও এ নির্দেশনা পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। কেননা, ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনতে বিশেষভাবে নির্দেশ দিয়েছে।’
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে দুই তরুণীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ৬ মার্চ বনানী থানায় মামলা করেন দুই ভুক্তভোগী। মামলার পর আসামিরা আত্মগোপন করেন।

No comments